রোদ, সমুদ্র আর বিকিনি—ফারিয়ার পোস্টে নেটদুনিয়ায় আলোড়ন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:৩৯ পিএম
রোদ, সমুদ্র আর বিকিনি—ফারিয়ার পোস্টে নেটদুনিয়ায় আলোড়ন

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিয়মিতই ঘুরতে পছন্দ করেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ফারিয়া সম্পর্কে কিছু তথ্য—

আজ দুপুরে নতুন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। 

বিকিনিতে গ্ল্যামারাস লুকের ছবিগুলো পোস্ট করে তিনি মজা করে লিখেছেন, ‘ডাক্তার বলেছেন, রোদ পোহাতে। আমি বিষয়টি সিরিয়াসলি নিয়েছি।’

ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত ও অনুসারীরা। মাত্র ১০ মিনিটেই প্রতিক্রিয়া এসেছে প্রায় দেড় হাজার। 

মন্তব্যের ঘরে অনেকেই নতুন ছবিগুলোর প্রশংসা করেছেন। অনেকেই আবার জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি। 

সম্প্রতি ইস্তাম্বুল থেকে নতুন ছবি পোস্ট করেছেন ফারিয়া। 

পরে লন্ডন থেকেও ঘোরাঘুরির ছবি দিয়েছিলেন। 

তবে বিকিনি পরা ছবিগুলো কোথায় তোলা, সেটা অবশ্য প্রকাশ করেননি তিনি। 

ঈদের আগে মুক্তি পেয়েছে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’। 

Link copied!