• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রিটেনে বক্স অফিস কাঁপাচ্ছে ‘নো টাইম টু ডাই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ১২:৪৭ পিএম
ব্রিটেনে বক্স অফিস কাঁপাচ্ছে ‘নো টাইম টু ডাই’

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধের পর জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’ দিয়ে খুলেছে ব্রিটেনের সিনেমা হলগুলো। মুক্তির পরই সিনেমাটি বক্স অফিসের রেকর্ড ভেঙেছে।

হলিউড রিপোর্টারের তথ্যমতে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ছবিটি আয় করেছে ২৫.৯ মিলিয়ন পাউন্ড। এর আগে স্কাইফল ছবিটি ওপেনিং উইকেন্ডে আয় করেছিল ২০.২ মিলিয়ন পাউন্ড এবং ‘স্পেক্টর’ আয় করেছিল ১৯.৮ মিলিয়ন পাউন্ড।

বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের আগের চার সিনেমায় যুক্তরাজ্য বক্স অফিস থেকে আয় ছিল ৩০৫ মিলিয়ন পাউন্ডের বেশি। আর বিশ্বজুড়ে আয় ২ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডের (৩.২ বিলিয়ন ইউএস ডলার) বেশি।

যুক্তরাজ্যের বক্স অফিসে মহামারীর সময়ে সবচেয়ে বেশি আয় করা দুটি সিনেমা হলো ‘পিটার র‍্যাবিট টু’ এবং স্কারলেট জোহানসের ‘ব্ল্যাক উইডো’। পিটার র‍্যাবিট সিরিজের দ্বিতীয় ছবিটির আয় ছিল ২০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড। আর দ্বিতীয় অবস্থানে থাকা ব্ল্যাক উইডো আয় করে ১৮ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড।

২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’ ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর।

Link copied!