হাম উপসর্গে  আরো ৪ শিশুর প্রাণ গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৭:০৩ পিএম
হাম উপসর্গে  আরো ৪ শিশুর প্রাণ গেল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৫১৬ জনের শরীরে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ১২৩ এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।

চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৬৮৩ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে।

Link copied!