ক্যাটরিনার জন্মদিনে ভিকির আবেগঘন পোস্ট, এক ছবিই ছড়াল নতুন জল্পনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:৩৮ এএম
ক্যাটরিনার জন্মদিনে ভিকির আবেগঘন পোস্ট, এক ছবিই ছড়াল নতুন জল্পনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ৪৩তম জন্মদিন পালন করেছেন। গত ১৬ জুলাই স্বামী ভিকি কৌশল ও আট মাসের ছেলে ভিহানকে নিয়ে জন্মদিন কাটান তিনি।


রবিবার (১৯ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

জন্মদিনের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্যাটরিনা। ছবিগুলোর মধ্যে একটি ছবি সবার নজর কেড়েছে। ছবিতে ছেলের ছোট্ট হাতে চুমু দিতে দেখা যায় ক্যাটরিনাকে।


তবে ভিহানের মুখ দেখা যায়নি।

পোস্টে ক্যাটরিনার একক ছবির পাশাপাশি ভিকি কৌশলের ছবিও ছিল।

ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ। তোমার জন্য চিরকাল কৃতজ্ঞ।


সেরা জন্মদিন।’
ক্যাটরিনার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। ভানি কাপুর, অদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ ও জোয়া আখতারও মন্তব্যে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন।

এর আগে ক্যাটরিনার জন্মদিনের একটি ছবি পোস্ট করেন ভিকি কৌশল। ছবিতে স্ত্রীকে জড়িয়ে ধরে কেকের এক টুকরো হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি।


দুজনকেই হাসতে দেখা যায়।
ছবিতে ভিকির পরনে ছিল সাদা শার্ট। ক্যাটরিনা পরেছিলেন ডেনিমের পোশাক। ছবির ক্যাপশনে ভিকি লেখেন, ‘জান কা জন্মদিন’। এর অর্থ, ‘আমার ভালোবাসার জন্মদিন’।

জোয়া আখতারের একটি পার্টিতে ২০১৯ সালে প্রথম দেখা হয় ভিকি ও ক্যাটরিনার। একই বছর তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় বলে জানা যায়।

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা।

২০২৫ সালের নভেম্বরে এই দম্পতির প্রথম সন্তান ছেলে ভিহানের জন্ম হয়। চলতি বছর তারা জানান, ভিকির অভিনীত ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার চরিত্রের নাম থেকে ছেলের নাম ভিহান রাখা হয়েছে।

বর্তমানে মাতৃত্বের কারণে অভিনয় থেকে বিরতিতে আছেন ক্যাটরিনা। তার সর্বশেষ বড় পর্দার সিনেমা ছিল ২০২৪ সালের ‘মেরি ক্রিসমাস’। এতে বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেন তিনি।

অন্যদিকে ভিকি কৌশলকে সামনে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।

Link copied!