ভারতীয় র্যাপার বাদশার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। পোস্টে এক রহস্যময়ী নারীর সঙ্গে দেখা যাওয়ায় অনেকেই ধারণা করছেন, তিনি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
ছবির ক্যাপশনে বাদশা লিখেছেন, “এই বিশ্বব্রহ্মাণ্ড এক অদ্ভুত উপায়ে জীবনে মানুষকে এনে দেয়।” এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, ভারতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কি হানিয়ার সঙ্গে নতুন কোনো প্রকল্পে কাজ করছেন?
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বাদশা বা হানিয়া কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে বিষয়টি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে।
এদিকে বাদশার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে তার বিয়ের গুঞ্জনও নতুন করে সামনে এসেছে।
































