ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০১:০০ পিএম
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘খ’ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ৩৭৮টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৫২৪ জন শিক্ষার্থী।  আর ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৭ হাজার ১২ জন শিক্ষার্থী। পাসের হার ১৬.৮৯%। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.du.ac.bd থেকে ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের ৭টি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  ঢাবি ক্যাম্পাসে ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দিয়েছেন। বাকি আবেদনকারীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!