ভুল বানানে বিজ্ঞপ্তি

ক্ষমা চাইলেন ঢাবির নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৬:৪০ পিএম
ক্ষমা চাইলেন ঢাবির নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন

ভুলে ভরা বিজ্ঞপ্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শায়লা শারমিন।

বুধবার তার স্বাক্ষরিত ৬ লাইনের একটি বিজ্ঞপ্তিতে অন্তত ২২টি বানানে ভুল পাওয়া গেছে।

এদিকে ড. শায়লা শারমিন বিজ্ঞপ্তিতে ভুল থাকার কথা স্বীকার করলেও এর দায় চাপালেন বিভাগের অফিস সহকারীর ওপর। বিজ্ঞপ্তি না পড়ে স্বাক্ষর করায় ভুলগুলো তার চোখে পড়েনি।

ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে অধ্যাপক ড. শায়লা আরো বলেন, “বিজ্ঞপ্তিতে বানান ভুল হয়েছে, সে সম্পর্কে আমি অবগত। সই করার সময় খেয়াল করিনি। ভবিষ্যতে আরো সতর্ক হব। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী।”

নৃবিজ্ঞান বিভাগের ওই বিজ্ঞপ্তিটিতে বলা হয়, আগামী ১৮ অক্টোবর থেকে নৃবিজ্ঞান বিভাগে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে৷ বিভাগের শিক্ষার্থীদের অন্তত করোনার প্রথম ডোজ টিকাগ্রহণের সনদ বা কার্ড দেখিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে বলা হয়েছে৷ মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে আসতে হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!