আগামী ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এতে অংশগ্রহণকারী ভর্তিচ্ছু ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলগুলোতে কমনস্পেস যেমন- ওয়েটিংরুম, হলরুম, নামাজ ঘর, টিভিরুম ইত্যাদি জায়গায় থাকার ব্যবস্থা করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগ জানিয়েছে, হলে অবস্থান করতে হলে আগ্রহী ভর্তিচ্ছু ছাত্রীদের কিছু নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। নির্দেশনাগুলো নিচে দেওয়া হলে-
১. হলে থাকতে চাইলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফোন করে বুকিং দিতে হবে ৬টি হলের এই মোবাইল নম্বরগুলোর যেকোন একটিতে- মন্নুজান হল (০১৭২৫-৯০৭৩৪৩, ০১৭৫২-১২৭১২৮),
রোকেয়া হল (০১৭১৬-১০৫৫০৩, ০১৭১২-১৪৪২৬৬),
তাপসী রাবেয়া হল (০১৭৯৮-৭৮৬৬৬৬, শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের জন্য),
বেগম খালেদা জিয়া হল (০১৭৩৮-৫৫৩৬৭৯, ০৭২১-৭১১০২৩),
রহমতুন্নেসা হল (০১৭১০-৪৮৬৭৫৪, ০১৭৭৭-৬০৭৪২৫, ০১৭৩৪-১০৩৯৭৩),
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল (০১৭৩৮-৫৫৭৮৩৪, ০১৭৩৫-১৭০৫৫৫, ০১৭১২-৬৬০৬৩১, ০১৭১৮-৯১৭৫৭৬, ০৭২১-৭১১২০৬)।
২. হলে প্রবেশের সময় হল গেটে ভর্তিচ্ছু ছাত্রীর ভর্তি পরীক্ষার যে কোনো একটি প্রবেশপত্র দেখাতে হবে। প্রবেশপত্রের একটি অতিরিক্ত কপি সঙ্গে রাখা আবশ্যক।
৩. কমনস্পেস গুলোতে কোনো বিছানা নেই। তাই ঘুমানোর জন্য নিজস্ব চাদর, বালিশ ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।
৪. হলে অবস্থানে আগ্রহী ভর্তিচ্ছু ছাত্রীদের সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। ছাত্রীর সঙ্গে কোনো অভিভাবক বা হলের আবাসিক কোনো ছাত্রী হলে প্রবেশ এবং অবস্থান করতে পারবেন না।
৫. কমনস্পেস গুলোতে এক সঙ্গে প্রায় ৩০০-এর অধিক ছাত্রী অবস্থান করতে পাবে। তাই নিজস্ব গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেমন- মোবাইল ফোন, টাকা-পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে।
হলে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক মহিলা পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও নিরাপত্তার জন্য জরুরি প্রয়োজনে এই নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:
১. রাবি প্রক্টর (০১৭১১-৫৭৪৮৬৩); ২. রাবি ছাত্র উপদেষ্টা (০১৭৭৩-৬৮৬৩৬৫); ৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা, মতিহার থানা (০১৩২০-০৬১৬২৩)।
শুধুমাত্র ছাত্রীদের ৬টি হলে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর থাকার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। হলগুলোতে আগামী ৭ অক্টোবর সকাল পর্যন্ত ভর্তিচ্ছুরা থাকতে পারবে।








































