চট্টগ্রামের চকবাজার এলাকার দেবপাহাড়ের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ, নন্দন কানন ও চন্দনপুরা স্টেশনের ৭ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফরিদ আহমদ আরও জানান, এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।




















![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)



