চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
মালবাহী ট্রেনটির দুটি কন্টেইনার বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প লাইনে রেল চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশিস গুপ্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনটির কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। ট্রেনটি পথে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় পৌঁছলে দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলের উদ্ধারকারী গাড়ি পাহাড়তলী থেকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। আমরাও ঘটনাস্থলে গিয়েছি।
স্নেহাশিস গুপ্ত আরও বলেন, দুর্ঘটনাস্থলে ডবল লাইন হওয়ার কারণে অন্য ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।





































