ট্রাক চাপায় প্রাণ গেল প্রকৌশলীর


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৩:৩৭ পিএম
ট্রাক চাপায় প্রাণ গেল প্রকৌশলীর

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় কামরুল ইসলাম (৪৮) নামের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পকুরিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

কামরুল ইসলাম ফরিদপুর সদরের সাদিপুর এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ফরিদপুরের পকুরিয়া এলাকায় একটি ট্রাক কামরুল ইসলামকে চাপা দেয়। এতে তার দুইটি পা থেতলে যায়। পরে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, “নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে কামরুল ইসলাম। আমরা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।” 

Link copied!