বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ১২:০০ পিএম
বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

নাটোরের গুরুদাসপুরে বিপ্লব হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় খোরশেদ সরকার নামের অপর একজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

রোববার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসমারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিপ্লব হাসমারী গ্রামের প্রয়াত ইন্তাজ সরদারের ছেলে এবং খোরশেদ একই এলাকার প্রয়াত মনিরুদ্দিন সরদারের ছেলে।

ব্যবসায়ী বিপ্লব জানান, কাছিকাটা বিশ্বরোড মোড়ে ওয়ালটনের শোরুম থেকে ১ লাখ টাকা নিয়ে তিনি তার প্রতিবেশী খোরশেদসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হাসমারি গ্যাস পাম্প এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচজনের একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের মারধর শুরু। এরই একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তার কাছে থাকা ১ লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা চলে যায়। তাদের মারধরে আহত হয় খোরশেদ সরকারও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের কাছ থেকে তথ্য নিয়ে অপরাধীদের আটকে অভিযান শুরু হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!