• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল নারীর


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৮:৩৩ এএম
রাস্তা পারাপারের সময় প্রাণ গেল নারীর

নাটোরে সড়ক দুর্ঘটনায় রানী বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শহরের বনবেলঘরিয়া বাইপাসে সড়ক পারাপারের সময় হঠ্যৎ একটি নসিমন গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যান।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!