রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৯:১৭ এএম
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। করোনা পজিটিভ হয়ে একজন এবং করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে নাটোরের দুজন, রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১৫৫ জন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!