কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৩০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, এখন পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


























