ময়মনসিংহে হাওড় এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে ৪ ঘণ্টা পর ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল যোগাযোগ সচল হয়।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে সাড়ে ১০ টার দিকে নগরীর কেওয়াটখালী এলাকায় হাওড় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। পরে বেলা দেড়টার দিকে রেল যোগাযোগ সচল হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মামুন রহমান।
মামুন রহমান বলেন, উদ্ধার কাজ শেষে ময়মনসিংহের সঙ্গে যোগাযোগ সচল হয়েছে।







































