কুমিল্লায় বাসচাপায় নিহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় আজ শনিবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি ওসমান গনি।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা উল্টো পথে চলছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী শাহ আলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি ওসমান গনি আগামীর সময়কে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিহতরা শ্রমজীবী মানুষ। তাদের বাড়ি রংপুর জেলায় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে।









![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)









