ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ 


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১১:১৫ এএম
ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ 

কুড়িগ্রামে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহত দুইজন অটোরিকশার যাত্রী।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্ব পাড়ে মাধবরাম এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বিদ্যুতের খুঁটি বহন করা একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসার একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশা চালকসহ তিনজনকে আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

তাৎক্ষণিক আহত ও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, ট্রাক্টরে বিদ্যুতের খুঁটি ছিল না। মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!