বাসচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৪২ এএম
বাসচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু

খুলনার দৌলতপুর এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির প্রাণ গেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
আন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
নিহতরা হলেন- তানভীর হাসান শেখ (৩১) এবং তার স্ত্রী লামিয়া বেগম (২৮)। তারা খুলনা শহরের বয়রা এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় পার হওয়ার ময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি সামনে পড়ে যায়।

তাতে বাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তানভীর ও লামিয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, “দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!