আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের মহারণের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধরনের চোট এবং ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। যা কোচ থমাস টুখেলের চিন্তা বাড়িয়ে দিয়েছে।
নরওয়ের বিপক্ষে ১২০ মিনিটের ক্লান্তিকর কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রক্ষণভাগের তিন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এজরি কোন্সা, মার্ক গুয়েহি এবং জন স্টোনস একযোগে চোটের সমস্যায় ভুগছে। কোয়ার্টারে এজরি কোন্সা হ্যামস্ট্রিংয়ে টান লাগায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। আর্জেন্টিনার বিপক্ষে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
এদিকে নরওয়ে ম্যাচের আগেই তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা নিয়ে পুরো ১২০ মিনিট খেলেছেন। বর্তমানে তার পেশিতে প্রচণ্ড ব্যথা ও জড়তা রয়েছে। তাকে নিয়ে শঙ্কা রয়েছে। সেমির আগে পুরোপুরি ফিট হবে কিনা তা নিয়ে।
জন স্টোনস কোনো ইনজুরি না থাকলেও দীর্ঘ সময় পর নরওয়ের বিপক্ষে পুরো ১২০ মিনিট খেলায় চরম ক্লান্তিতে ভুগছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে আরো দুই দিন বিশ্রামের সুযোগ পাবেন এই ম্যানচেস্টার সিটির তারকা। শেষতক হয়ত তিনি একাদশে সুযোগ পেতে পারেন। কিন্তু বাকি দুজনকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে কোচ টুখেলকে।


































