বিসিসিআইকে নতুন তারকা খুঁজতে বললেন কপিল দেব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৪:৫৭ পিএম
বিসিসিআইকে নতুন তারকা খুঁজতে বললেন কপিল দেব
কপিল দেব

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেটের। হট ফেভারিট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে উল্টো সেমি ফাইনালের আগেই বাদ পড়ার দশা। টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারে বিরাট কোহলির দল। 

তারকাসমৃদ্ধ ভারতীয় দলের এমন শোচনীয় অবস্থায় বইছে সমালোচনার ঝড়। ভারতের সাবেক খেলোয়াড়রা ধুয়ে দিচ্ছেন কোহলিদের। এর মধ্যে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, এখনই ভারতের ভবিষ্যৎ তারকা খোঁজা উচিত বিসিসিআইর।

ভারতের সেমি ফাইনালে যেতে হলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যদলগুলোর ম্যাচের ওপর। বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না কপিল দেব। তিরাশির বিশ্বকাপজয়ী এ অধিনায়ক বলেন, “অন্য দলের ওপর তাকিয়ে থাকা মোটেও কাম্য নয়। আপনি যদি বিশ্বকাপ জিততে চান বা সেমি ফাইনালে যেতে চান, সেটা নিজের সামর্থ্যেই যাওয়া উচিত। অন্য দলের জয়-পরাজয়ের সমীকরণ মিলিয়ে নয়।”

এরপরই বিসিআইকে নতুন তারকা খোঁজার তাগিদ দিলেন কপিল দেব, “আমি মনে করি, নির্বাচকদের আগামী দিনের বড় তারকা নিয়ে ভাবতে হবে। আইপিএলে যে তরুণরা ভালো করতে তাদের নিয়ে ভাবতে হবে। এটাই সময় তাদের সুযোগ দেওয়ার। আমরা কীভাবে পরবর্তী প্রজন্মকে ভালো করব? যদি তারা হারেও, তাকে কোনো ক্ষতি নেই। কারণ তারা অভিজ্ঞা অর্জন করবে। কিন্তু বড় খেলোয়াড়রা যদি এখন ভালো না করে এবং এধরনে বাজে খেলা খেলে, এতে প্রচুর সমালোচনা হবে। নতুন তারকা খুঁজে আনতে বিসিবিআইকে এখনই ভাবতে হবে।”

Link copied!