কম পুঁজি নিয়ে আগুন ঝরাচ্ছেন তাসকিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৬:০৩ পিএম
কম পুঁজি নিয়ে আগুন ঝরাচ্ছেন তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বোলারদের তুপের মুখে পরে বাংলাদেশ। ফলে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৪ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মেহেদী হাসান। 

প্রথমে ওভারে উইকেট তুলে নেওয়ার পর আবারও আঘাত হানলেন তাসকিন। তাসকিনের আঘাতে কোনো রান না করেই ফিরেন এইডেন মার্করাম। 

বল হাতে নিয়েই উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কককে বোল্ড করেন মেহেদী হাসান। ১৫ বলে ১৬ রান করেন তিনি।

এর আগে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। রেজা হেনড্রিকসকে এলবিডব্লিওর ফাঁদে ফেলেন তিনি। 

৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। 
 

Link copied!