বিশ্বকাপের গ্রুপপর্ব শুরু শনিবার থেকে। এদিন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে আসরের মূল লড়াই। তবে সবার চোখ রোববারের দিকে। ওই দিন মুখোমুখি হচ্ছে চির বৈরী দুই ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ এই ম্যাচটি ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
এর মধ্যে ভারতের বিপক্ষের ম্যাচের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল গঠন করা হয়েছে।
পিসিবি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্বয়ের ভারতের বিপক্ষে দল গঠন করবে।
জিও নিউজ আরও জানায়, ফিটনেসসংক্রান্ত কোনো ইস্যু না থাকলে ওয়ার্মআপ ম্যাচের কম্বিনেশন নিয়েই খেলবে পাকিস্তান।
ভারতের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফকর জামান, হায়দার আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।





































