টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। সুপার টুয়েলভের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আজ। ইতিমধ্যে বিশ্বকাপের সেরা একাদশ বাছাই ও পারফর্মার দেওয়া শুরু করেছেন সাবেক ক্রিকেটার ও ম্যাগাজিন। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন বিশ্বকাপের প্রথম রাউন্ডের একাদশ নির্বাচন করেছে। সেখানে স্থান পেয়েছে সাকিব আল হাসানের নাম।
ব্যাট হাতে সাকিব ১০৮ রান পেয়েছেন, বল হাতে তুলে নিয়েছেন ৯ উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরাজয়ের পর পরের রাউন্ড নিশ্চিত করতে গ্রুপের বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। দুটো ম্যাচেই জয়ে সাকিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে সাকিবকে সেরা পারফর্মারদের এই তালিকায় রাখতে ভুল করেনি উইজডেন।
বিশ্বকাপের প্রথম পর্বে উইজডেনের একাদশ :
১. ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস)
২. জতিন্দর সিং (ওমান)
৩. জেরার্ড ইরাসমাস (নামিবিয়া)
৪. রিচি বেরিংটন (স্কটল্যান্ড)
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)
৬. ডেভিড ওয়াইস (নামিবিয়া)
৭. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
৮. ম্যাট ক্রস (স্কটল্যান্ড)
৯. জোস ডাভে (স্কটল্যান্ড)
১০. মহেশ থিকসানা (শ্রীলঙ্কা)
১১. লাহিরু কুমারা (শ্রীলঙ্কা)






































