৮৯ বছরে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ১২:২৯ পিএম
৮৯ বছরে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় পেয়েছে ৫৪৬ রানে। বাংলাদেশের প্রায় ২৩ বছর ও ১৩৮ টেস্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় রানের জয়।

টেস্টের সুবিশাল ইতিহাসে এরচেয়ে বড় ব্যবধানে জয় আছে দুইটি। টেস্টের দেড়শ বছর বয়স ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে এর চেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানে জেতে ইংল্যান্ড। এর ছয় বছর পর ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের জয় টেস্ট ক্রিকেটে গত ৮৯ বছরের মধ্যে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের জয় ছিল টাইগারদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড দখল করে আছে ক্রিকেটের পুণ্যভূমি খ্যাত ইংল্যান্ডই। ১৯২৮ সালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারায় তারা।

Link copied!