বাংলাদেশকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৩:২৪ পিএম
বাংলাদেশকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা

কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়িয়েছে আজ শুক্রবার (১২ মে)। ম্যাচে টস জিতে নিজেরাই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

ইনিংসের শুরুতে মাত্র ১৬ রানে প্রথম উইকেট তুলে শুভ সূচনা করে বাংলাদেশ। ভিসমি গুনারত্নের উইকেট হারায় লঙ্কান মেয়েরা। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক চামারি আতাপাত্তু ও হর্ষিতা মাদাভি দিসানায়েকে সমরবিক্রম হাল ধরেন।
তবে তাদের জুটি দলীয় ৪৩ রানেই ভাঙে। চামারি ২৩ বলে ৩২ রানে বিদায় হন।

তবে আরেক ব্যাটার হর্ষিতা মাদাভি দিসানায়েকে সমরবিক্রম ও নিলাক্ষ্মী ডি সিলভা বাংলাদেশের মেয়েদের ওপর চড়াও হন। এই দুই ব্যাটারের ব্যাটিং তান্ডবে খেই হারায় বাংলাদেশি বোলাররা। হর্ষিতা মাদাভি দিসানায়েকে সমরবিক্রম ৪২ বলে ৫১* রানে অপরাজিত থাকেন। নিলাক্ষ্মী ৩৯ বলে ৬৩* রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন।

এই দুই ব্যাটারের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রানের বিশাল সংগ্রহ করে শ্রীলংকা।  

Link copied!