১১৩ রানে পিছিয়ে দিন শেষ করল দক্ষিণ আফ্রিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৩৯ পিএম
১১৩ রানে পিছিয়ে দিন শেষ করল দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় ওভারে মার্করামকে হারিয়ে চাপে পড়েছিল প্রোটিয়ারা। সেই চাপ তো সামাল দিয়েছেনই, মার্কাস অ্যাকারম্যান উল্টো চিন্তায় ফেলেছেন বাংলাদেশকেই। দুর্দান্ত এক সেঞ্চুরিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিয়েছেন ওপেনার। তার সেঞ্চুরিতেই ৪উইকেটে ২৮৭ রান তুলে বাংলাদেশের বিপক্ষে লড়ছে স্বাগতিকরা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন হামজা। দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে আছে ১১৩ রানে।

দ্বিতীয় উইকেটে অ্যাকারম্যান ও হামজা গড়েন ২০২ রানের বিশাল এক জুটি। এই জুটি ভাঙতে বাংলাদেশের লেগেছে ৪২ ওভার। এই জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান। তিন অঙ্ক ছুঁতে পারতেন হামজাও। ৮৩ রান করা হামজা ফেরেন মুমিনুলের বলে।

অ্যাকারম্যান শেষ পর্যন্ত করেছেন ১৫৭ রান। তাকে ফিরিয়েছেন হাসান। ২ রানে ব্রিটজকেও আউট হয়েছেন তার বলে। ৬২ রানে ৩ উইকেট নিয়ে হাসানই বাংলাদেশের সেরা বোলার।

Link copied!