হৃদয়ের অবিশ্বাস্য ইনিংস 

জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১১:৫৭ পিএম
জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

পুরো দিনটি দারুণ খেলে শেষ বলে মনসংযোগ হারালেন তাওহীদ হৃদয়। মার্কো ইয়ানসেনের একটি ইয়র্কারে ফিরলেন এলবিডব্লিউ হয়ে। অবশ্য দিনের শেষ বলটি যে ইয়র্কারেই আসবে তা হয়তো ভেবে রাখেননি হৃদয়।

ওই মনসংযোগের ব্যাঘাতেই জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন ‘ফ্রেশ’ মনে ক্রিজে ফেরা হলো না হৃদয়ের। ২২৭ বলে ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলে থামলেন তিনি। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করায় হৃদয়ের তিন ম্যাচে ৬ ইনিংসে রান এখন ৩৭৮। গড় দাঁড়িয়েছে ৭৫.৬০ রানে।  

হৃদয়ের সেঞ্চুরিতে দিনটি দারুণ ভাবে শেষ করেছে বাংলাদেশ। ৩ উইকেটে ২২ রান থেকে ৬ উইকেটে ৩২৭ রানে। হৃদয় ফিরলেও তার সঙ্গে ২০৬ রানের জুটি গড়া লিটন দাস অপরাজিত আছেন ৯২ রানে। ১৩৮ বল খেলে ১২ চার হাঁকানো লিটন তাকিয়ে আছেন তার অষ্টম টেস্ট সেঞ্চুরির দিকে।

লিটন ও হৃদয়ের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান। স্বাগতিকদের হয়ে কেগিসো রাবাদা নিয়েছেন ৫ উইকেট। অপর উইকেটটি পেসার ইয়ানসেনের।

কোনো ভয়ডর নয়, অফস্ট্যাম্পের বাইরের বলটিকে দ্বিধা ছাড়াই কাট করে দিলেন। সেই শটে গালির ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ৯৭ রানে দাঁড়িয়ে স্নায়ু চাপ সামলানো ব্যাটাররাই এমন সাহসী শট খেলতে পারেন। তাওহীদ হৃদয় সেই তালিকায় আছেন এই ইনিংসে।

ওই শটে ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন হৃদয়। টানা দুই টেস্টে দুই সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেই অপরাজিত আছেন ১৯৬ বলে ১০১ রানে। তার সঙ্গে অপরাজিত আছেন ১২০ রানে ৮৪ রান করা লিটন দাস। বাংলাদেশের রান ৫ উইকেটে ২৮২। হৃদয় ও লিটনের জুটি দাঁড়িয়েছে ১৬০ রানের।

দিনের শুরুর ভয় আর এখন খুব একটা নেই। কেগিসো রাবাদাকেও বোলিং আক্রমণ থেকে দেওয়া হয়েছে বিশ্রাম। সেই সুযোগে উইকেটে ভালো ভাবেই থিতু হয়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনের শতরান ছাড়ানো জুটিতে এগিয়ে চলছে বাংলাদেশ। স্কোর ৫ উইকেটে ২৩০ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে কাছাকাছি সময়ে উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। দিনের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনের উইকেট দিয়ে শুরু। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিমুল হকও ফিরেছেন দ্রুত। ২২ রানে ৩ উইকেটে পরিণত হয় বাংলাদেশ। পরে ১২১ রানে আবারও তানজিদ তামিম ও মুশফিকুর রহিমকে আউট হতে হয় টানা দুই বলে। সবগুলো উইকেটই নিয়েছেন রাবাদা।

এরপর থেকে দারুণ জুটি গড়েছেন হৃদয় ও লিটন। ১০০ ছাড়িয়েছে তাদের জুটি। এর আগে তামিমের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েছিলেন হৃদয়। এই ব্যাটার অপরাজিত আছেন ১৫৩ বলে ৮২ রানে। টানা তৃতীয় টেস্ট ইনিংসে ফিফটি ছাড়ানো ইনিংস খেলেছেন হৃদয়। লিটন অপরাজিত টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটিতে ৭১ বলে ৫৩ রানে।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে চা বিরতিতে ৫ উইকেটে ১৮৪ রান বাংলাদেশের। তাওহীদ হৃদয়ের দারুণ ধারাবাহিকতা ও লিটন দাসের রানে ফেরায় দুইশোর কাছে সফরকারীদের রান।

মাত্র ১১ দিন আগেই সিলেটে উইন্ডিজের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। পরের ইনিংসেও জাগিয়েছিলেন সেঞ্চুরি সম্ভাবনা। এবার টেস্টে টানা তৃতীয় ইনিংসে ফিফটি ছাড়ানো স্কোর গড়লেন তাওহীদ হৃদয়।

১২৬ বলে ৬৬ রানে অপরাজিত আছেন হৃদয়। অবিশ্বাস্য ফর্ম তার ব্যাটে। তিন ইনিংসের গড় দাঁড়ায় ১২০ এর ওপরে। হৃদয়ের স্বচ্ছন্দ ব্যাটিংয়ের পাশাপাশি লিটন দাসের ক্রিজে সেট হয়ে যাওয়া আবারও কেগিসো রাবাদার আক্রমণ ক্ষত কাটিয়ে উঠেতে সহযোগিতা করেছে বাংলাদেশকে।

হৃদয়ের সঙ্গে লিটন অপরাজিত আছেন ৫২ বলে ৩০ রানে। ৬৩ রানের ষষ্ঠ উইকেট জুটি এগিয়ে চলছে।

কেগিসো রাবাদার শুরুর ধাক্কা সামলে উঠেছিল বাংলাদেশ। তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ৯৯ রানের জুটিতে স্বস্তির অবস্থানও তৈরি হয়। কিন্তু মধ্যাহ্ন বিরতির ঘণ্টার মধ্যে আবারও কেগিসো রাবাদার ধাক্কায় টালমাটাল বাংলাদেশের ইনিংস। টানা দুই বলে দুই উইকেট নিয়ে ক্যারিূয়ারে আরেকটি ৫ উইকেট পূর্ণ করলেন রাবাদা। বাংলাদেশের ইনিংসের সবকটি উইকেট রাবাদার শিকার।

রাবাদার ৫ উইকেটে ১২৩ রানে ৫ উইকেটে পরিণত হয়েছে বাংলাদেশ। ৬৭ বলে ৩৩ রানে অপরাজিত আছেন হৃদয়। লিটন দাস ব্যাট করছেন ২ রান। তানজিদ তামিম ৬৭ রানে বোল্ড করেছেন রাবাদা। তার অফস্ট্যাম্পের বাইরের বলে সফট হ্যান্ডে খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন তামিম। মুশফিকুর রহিম প্রথম বলেই অফস্ট্যাম্পের ডিলেভারিটি ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দেন।

শুরুর ধাক্কা সামলে জোহানেসবার্গ টেস্টে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে পাল্টা লড়াই দিতে পেরেছে সফরকারীরা। প্রথম দিন লাঞ্চের পরও এই জুটি একই ভাবে এগিয়ে যাচ্ছেন।

লাঞ্চের পর ক্রিজে ফিরে দুজনের জুটিতে বাংলাদেশের রেকর্ড হয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ৯৫ রানের জুটি গড়েছেন দুজনে। ১০৫ বলে ৬৭ রানে ব্যাট করছেন তানজিদ তামিম, সঙ্গে তাওহীদ হৃদয় অপরাজিত আছেন ৬০ বলে ৩৩ রানে। দুজনের ব্যাটে ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ সমান সংখ্যক উইকেটে তুলেছে ১১৭ রান।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্য যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তারা দুজন। সেই দক্ষিণ আফ্রিকায় তাদের ক্যারিয়ারের সেরা স্মৃতি। তাদের ব্যাটে তাই ভরসা করতেই পারে বাংলাদেশ।

সেই ভরসার শুরুটা করেছেন তাওহীদ হৃদয় ও তানজিদ তামিম। কেগিসো রাবাদার বোলিং তাণ্ডবে জোহানেসবার্গে ইনিংসের শুরুতে অসহায় হয়ে পড়েছিল বাংলাদেশ। হৃদয়-তামিম জুটিতে সেই অসহায়ত্ব কিছুটা কেটেছে সফরকারীদের।

টেস্টের প্রথমদিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৯১ রান তুলেছে বাংলাদেশ। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তামিম-হৃদয় জুটি আর বিপদ বাড়তে দেয়নি। দক্ষিণ আফ্রিকায় নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে ৮২ বলে ৫১ রানে অপরাজিত আছেন তামিম। আর হৃদয় ৪৩ বলে ২৩ রানে ব্যাট করছেন। দুজনের রানের জুটিতে এগোচ্ছে বংলাদেশ।

আগে ছিলেন ডেল স্টেইন, এখন কেগিসে রাবাদা। যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা সেই পেসারই বিধ্বংসী রূপে বাংলাদেশ ব্যাটারদের সামনে। জোহানেসবার্গে বাংলাদেশের প্রথম ইনিংসের প্রথম ঘণ্টাতেই রাবাদার রূদ্রমূর্তিকে কোণঠাসা বাংলাদেশের টপঅর্ডার।

১৫ ওভারে ৩৯ রানে হারাতে হয়েছে ৩ উইকেট। ওপেনার তামিম ভরসা হয়ে ব্যাট করছেন ৪৩ বলে ২২ রানে। অন্যদিকে ১৯ বলে ৪ রানে অপরাজিত তাওহীদ হৃদয়।

ইনিংসের শুরুটা হয়েছে নাটকীয় ভাবে। টেস্ট অভিষেকে গোল্ডেন ডাক মেরে ড্রেসিংরুমে ফিরেছেন মাহফিজুল ইসলাম রবিন। রাবাদার অফস্ট্যাম্পের অনেক বাইরের বলে পা নিয়ে ব্যাট পেতে থার্ড স্লিপে ক্যাচ আউট হন মাহফিজুল।

অভিজ্ঞ মুমিনুল হকও ফিরলেন দ্রুত। ৭ বলে কোনো রান করার আগেই মাহফিজুলের মতো অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটকিপারের হাতে ক্যাচ আউট হন। অপরপ্রান্তে টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাল্টা আক্রমণ দেওয়ার চেষ্টা করেছিলেন।

উইকেটের বাইরের বলগুলো ছেড়ে খেলে ২০ রানের জুটিও দাঁড় করান দুজনে। কিন্তু এবার রাবাদা দিলেন ইনসুইংগার। সরাসরি বোল্ড হয়ে ২৩ বলে ১২ রানে ফেরেন শান্ত।  

টেস্ট অভিষেকে প্রথম বলে আউটের রেকর্ডে মাহফিজুল
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। তবে স্বপ্নময় অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল তিক্ত এক রেকর্ডে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন এই তরুণ ব্যাটার।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ইনিংসের প্রথম বলে আউট হওয়া (গোল্ডেন ডাক) ৮০ জনের বেশি ক্রিকেটারের তালিকায় নাম লেখালেন রবিন। যে তালিকায় আছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল বেভান, ক্রেইগ ম্যাকমিলানরা।
এর আগে বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম বলে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড ছিল দুজন ওপেনারের—হান্নান সরকার (তিনবার) এবং সাদমান ইসলাম (একবার)। তবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত নজির গড়লেন মাহফিজুল ইসলাম রবিন।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। অভিষেক হয়েছে ২২ বছর বয়সী মাহফিজুল ইসলাম রবিনের। বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেট ক্যাপ পেলেন তিনি।

দল ঘোষণার সময় থেকেই মাহফিজুলকে নিয়ে বেশ আলোচনা ছিল। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগে টানা দারুণ ফর্মের পুরস্কার পেয়েছিলেন। ময়মনসিংহ বিভাগের হয়ে চার ম্যাচে একটি দুইশ এবং একটি সেঞ্চুরির ইনিংস খেলেছেন।

দল ঘোষণায় রবিনকে ওপেনিংয়ে বাম-ডান হাতি ব্যাটিং অপশন তৈরিতে বৈচিত্র্য আনার কথা বলেছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। টিম ম্যানেজমেন্টের সেই চিন্তা থেকেই মাহফিজুলকে তানজিদ তামিমের সঙ্গে জুটি করার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে মাহফিজুল ছাড়াও দক্ষিণ আফ্রিকান কন্ডিশন মাথায় রেখে একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ। তাসকিন ও হাসানের সঙ্গে এই ম্যাচে খেলছেন ইবাদত হোসেন। এ ছাড়া মিডঅর্ডারে একাদশে ফিরেছেন মুমিনুল হক। গত টেস্টে ডাবল সেঞ্চুরির সুবাদে মুমিনুল ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহীদ হৃদয়।

মুশফিকুর রহিমের সামনে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার সুযোগ। আর দুটি ছক্কা মারলে তামিম ইকবালের টেস্টে ৪১ ছক্কার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মুশফিক। একাদশে হৃদয় ও তিন পেসারকে সুযোগ দিতে গিয়ে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ : তানজিদ তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

Link copied!