স্বপ্নের মতো দিন কাটল বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০২:৩৪ পিএম
স্বপ্নের মতো দিন কাটল বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। হাসান মাহমুদের রেকর্ড গড়া ৬ উইকেটের সুবাদে স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা। এরপর ব্যাট হাতে দারুণভাবে অজি পেসারদের সামলে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনো ১০৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

মুমিনুল অপরাজিত আছেন ৩৫ রানে, তানজিদ তামিমের রান ৩২। অজিদের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

Link copied!