অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১২:০৭ পিএম
অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮/১০

ডারউইনে নিজেদের সামর্থ্য দেখালেন বাংলাদেশের পেসাররা। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিল মাত্র ১৯৮ রানে। হাসান মাহমুদ করলেন ক্যারিয়ারসেরা বোলিং। ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে এটি বাংলাদেশের পেসারদের তৃতীয়সেরা বোলিং।

তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন–ইবাদত। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংংসে ১০ উইকেট নিয়েছিলেন পেসাররা। সেই ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন হাসান। 

Link copied!