মেসির বিপক্ষে খেলা যেকোন ফুটবলারের স্বপ্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:২৫ এএম
মেসির বিপক্ষে খেলা যেকোন ফুটবলারের স্বপ্ন

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় হয়ে রাউন্ড অব ৩২-এ তারা মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার। আটলান্টিক মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের জন্য এটি এক বিশাল অর্জন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।

গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি কেপ ভার্দে। অভিযান শুরু হয়েছিল স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে, যেখানে গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত সেভগুলো দলকে রক্ষা করেছিল। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২–২ গোলে ড্র করে তারা।

নকআউট পর্বে খেলতে পারার অনুভূতি নিয়ে ভোজিনিয়া জানিয়েছেন, ‘আমাদের কেউ এটা স্বপ্নেও ভাবিনি, তবে আমরা জানতাম আমাদের মান আছে। বিশ্বকাপে আসার পর অনেকে হয়তো ভেবেছিল আমরা একটি ম্যাচও জিততে পারব না। আমাদের দল দুর্দান্ত, খেলোয়াড়রাও মানসম্পন্ন।‘

এছাড়া মেসির মুখোমুখি হওয়া স্বপ্নের ব্যাপার বলে জানান ভোজিনহা, ‘পরের পর্বে উঠতে পেরে এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে পেরে আমরা গর্বিত। আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলা যেকোনো ফুটবলারের স্বপ্ন।‘

সৌদি আরবের বিপক্ষে ড্র প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখানে ড্র করতে আসিনি, সবসময় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। জানতাম সহজ হবে না। সৌদি আরবও মানসম্পন্ন দল। গোল করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সবাই দেখেছে আমাদের বল দখল, সুযোগ সবকিছুতেই এগিয়ে ছিলাম। এই অর্জন অভিনন্দনযোগ্য।

Link copied!