স্পেনের শুরুর একাদশে জায়গা পেয়েই নিজেকে মেলে ধরলেন লামিনে ইয়ামাল। মাত্র ১০ মিনিটেই পেয়ে যান বিশ্বকাপে প্রথম গোল। আর তাতেই ব্রাজিলের কিংবদন্তি পেলের কীর্তিতে ভাগ বসিয়েছেন এই তরুণ তারকা।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে বাঁ দিক থেকে মিকেল ওইয়ারসাবালের নিখুঁত পাসে গোলমুখে স্লাইড করে বল জালে পাঠান ইয়ামাল। বিশ্বকাপে এটিই তার প্রথম গোলে। প্রথম গোলে ইতিহাসে নাম লেখালেন বার্সেলোনার এই তারকা।
বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন ছিল শুধু পেলের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে সেই রেকর্ড গড়েছিলেন ফুটবলের রাজা। ৬৮ বছর পর সেই তালিকায় জায়গা করে নিলেন ইয়ামাল।






























