বিশ্বকাপের আগে ফর্মহীনতায় দলে জায়গা নিয়েই ছিলো সংশয় ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহামের। সব ছাপিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে প্রথম ম্যাচেই নিজের জাত চেনান তিনি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে দুর্দান্ত ১ গোলে করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। ফর্মহীন ও বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সমালোচনায় দলের হয়ে দুর্দান্ত কিছু করার জেদই সেরাটা বের করে আনবে বলে জানান এই তরুণ মিডফিল্ডার।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ইনজুরির কারণে গেল বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক ক্যাম্পগুলো মিস করায় পরেও বেলিংহামের দলে অন্তর্ভুক্তি ও ফর্ম নিয়ে গণমাধ্যমে অনেক সমালোচনা হয়।
টমাস টুখেলের অধীনে অ্যাস্টন ভিলার ফর্মের তুঙ্গে থাকা মিডফিল্ডার মর্গান রজার্স ১০ নম্বর পজিশনের জন্য বেলিংহামের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।
টুখেল নিজেও ম্যাচের আগে ইঙ্গিত দিয়েছিলেন দলে কারো স্থান নিশ্চিত নয়। এই তীব্র অভ্যন্তরীণ প্রতিযোগিতাই বেলিংহামকে তার সেরাটা দিতে বাধ্য করেছে বলেন মনে করেন বিশেষজ্ঞরা।
বিবিসি স্পোর্টসকে বেলিংহাম জানিয়েছেন, সমালোচনাগুলোই তার মনে বাড়তি ফোকাস এবং ভালো কিছু করার তীব্রতা তৈরিতে সাহায্য করেছে।
ক্রোশিয়ার বিপক্ষে দুর্দান্ত দলীয় পারফরম্যান্স ছিল।
দ্বিতীয়ার্ধে আমরা সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। কিন্তু প্রথমার্ধে ভালো খেললেও কিছুটা অগোছালো থাকায় বলের পুরোপুরি নিয়ন্ত্রণে ব্যর্থ ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা সব কিছু সুন্দরভাবে একত্রিত করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম বলে যোগ করেন তিনি।
ইংল্যান্ড দলের নতুন কোচ টমাস টুখেলের অধীনে প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স প্রতিপক্ষ দলগুলোর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক যখন দলের প্রয়োজন হয়, তখনই বেলিংহাম ত্রাতা হিসেবে হাজির হন বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার মাইকা রিচার্ডস।
































