বিশ্বকাপের হাজারতম ম্যাচ

তিউনিসিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে জাপান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১০:৪৪ এএম
তিউনিসিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে জাপান

 তিউনিসিয়ার রক্ষণ দুর্বলতা কাজে লাগিয়ে গোল পেয়ে গেল জাপান। ৩১তম মিনিটে গোল করেছেন আয়াসে উয়েদা।

প্রতি–আক্রমণে উয়েদা বল পেয়েছিলেন মাঝমাঠ থেকে একটু ভেতরে। এরপর তিউনিসিয়ান ডিফেন্ডারদের তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়াই বক্সের মাথা থেকে কোনাকুনি শট নেন জালের উদ্দেশে। ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক দিয়ে বল পৌঁছে যায় লক্ষ্যে।


দারুণ গোল জাপানের। ম্যাচের ৪ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছেন দাইচি কামাদা। গোল হতে পারত আরও। ম্যাচের ৯ মিনিটে আরো একটি গোল পেতে পারত জাপান। তিউনিসিয়ার গোলকিপারের দৃঢ়তায় সেটি আর হয়নি।

 

এই ম্যাচটি যারাই দেখছেন, সবাই ইতিহাসের অংশ হয়ে গেলেন! বিশ্বকাপের হাজারতম ম্যাচ বলে কথা! খেলছে জাপান–তিউনিসিয়া।

১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের যাত্রা। প্রথম বিশ্বকাপ হয়েছিল ১৩ দল নিয়ে, এবার বিশ্বকাপে খেলছে ৪৮টি দল।

Link copied!