জার্মানি ৭ : ১ কুরাসাও
ম্যাচটা যে অসম হতে যাচ্ছে সেই ইঙ্গিত আগে থেকেই ছিল। ম্যাচের ৬ মিনিটে ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোলটি করেন। কিন্তু এরপর ২১ মিনিটে ইতিহাস গড়া সমতাসূচক গোলটি করে কুরাসাও। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশটির হয়ে গোল করনে লিভানো কোমেনেনসিয়া। তবে ম্যাচে কুরাসাওয়ের প্রাপ্তি অইটুকুই। এরপরের গল্পটা ছিল জার্মানির গোলবন্যার। বিরতির আগেই ব্যবধান ৩–১ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর আরও চার গোল যোগ করে ম্যাচটা জার্মানি শেষ করে ৭–১ ব্যবধানের জয়ে। এই জয় ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির ৭–১ গোলের ঐতিহাসিক জয়টাকেই।



























