ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার মাত্র ৭১ সেকেন্ডের মধ্যে লিড নেয় আফ্রিকার দেশ মরক্কো। কয়েক ঘণ্টার জন্য এবারের বিশ্বকাপের দ্রুততম গোল ছিল এটি।
সকালেই সে রেকর্ড নিজেদের করে নিয়েছে প্যারাগুয়ে।
তুর্কির বিপক্ষে মাত্র ৬৫ সেকেন্ডে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা গোল করেন। এই গোলেই এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ড ভাঙলেন তিনি।
এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর হয়ে ৭১ সেকেন্ডে গোলটি করেছিলেন ইসমায়েল সাইবারি।




























