\অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তাঁর শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।
শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তাঁর সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে। এই ব্যবধান ধরে রেখেই পরে বিরতিতে গেছে অস্ট্রেলিয়া।






























