ডেভিডের হ্যাটট্রিকে ৬ গোলের জয়ে ইতিহাস লিখল কানাডা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:২৫ এএম
ডেভিডের হ্যাটট্রিকে ৬ গোলের জয়ে ইতিহাস লিখল কানাডা

কানাডা ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপে খেলে ছয় ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছিল। বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দলটির এবার তাই জিততেই  হতো। সেই ইতিহাসটা ৬-০ গোলের বিশাল জয় দিয়ে লিখেছে লেস রোর্গেসরা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ভ্যাঙকুভারে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করে কাতারকে বিধ্বস্ত করেছেন জুভেন্টাসে খেলা স্ট্রাইকার জনাথন ডেভিড। 

কানাডা শুধু বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পায়নি। বরং স্বাগতিক হিসেবে যৌথভাবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছে। এর আগে ১৯৩৪ সালে ইতালি, ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিল ও ১৯৭৮ বিশ্বকাপে বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা ৬ গোলের জয় পেয়েছিল।


কানাডা ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলের দেখা পায়। সাউদাম্পটনে খেলা স্ট্রাইকার ক্লে লারিন দলকে লিড এনে দেন। প্রথমার্ধে ব্যবধান ৩-০ করেন ডেভিড। তিনি ম্যাচের ২৯ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে নির্ভার রেখে শেষ করেন।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে কানাডা গোল ব্যবধান বাড়িয়ে ৪-০ করে। কাতারের জালে বল পাঠান নাথান সালিবা। মোহাম্মদ মানায় এর আত্মঘাতী গোলে ব্যবধান আরও বড় হওয়ার পর নিজের ও দলের কীর্তি গড়া গোলটি ম্যাচের যোগ করা সময়ে করেন ডেভিড। ৯২ মিনিটে হ্যাটট্রিক করেন। সঙ্গে স্বাগতিক দলের সবচেয়ে বড় জয়ের কীর্তি এনে দেশ কানাডাকে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!