হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা। প্রথম জয় পাওয়ার মঞ্চটা তাই প্রস্তুত।
সেই লক্ষ্যে খেলতে নেমে ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে গেছে চেক প্রজাতন্ত্র।
আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ডি বক্সে আক্রমণ সাজায় চেক প্রজাতন্ত্র। তার ফলও পায় তারা। ম্যাচের ৬ মিনিটে লিড এনে দেন মাইকেল সাদিলেক।
১৮ গজ থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাতে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক হন সাদিলেক। ৫ মিনিট ৭ সেকেন্ডে গোলটি করেন তিনি। এর আগে ৫ মিনিট ৩০ সেকেন্ডে কুরাসাওয়ের বিপক্ষে গোল করেছিলেন জার্মানির ফেলিক্স এনমেচা।
৩৭ মিনিটে গোল শোধ দেওয়ার দারুণ এক সুযোগ তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চেক প্রজাতন্ত্রের বক্সে প্রবেশের পর খেই হারিয়ে ফেলায় আর সমতায় ফেরা হয়নি।
যোগ করা সময়ে অবশ্য আরেকটি দারুণ সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে মদিবার শট দারুণভাবে ব্লক করে চেক প্রজাতন্ত্রকে গোল হজম করা থেকে রক্ষা করেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এতে প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকার।
























