অস্ট্রেলিয়ার ম্যাচে স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পুলিসিক কে পাওয়ার আশা যুক্তরাষ্ট্রের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৫৬ পিএম
অস্ট্রেলিয়ার ম্যাচে স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পুলিসিক কে পাওয়ার আশা যুক্তরাষ্ট্রের

আগামী শুক্রবার গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। 
গেল বুধবার মার্কিন অনুশীলন ক্যাম্পে দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, পুলিসিককে এখনো প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের সঙ্গে জিমে এবং মাঠে আলাদা অনুশীলন করছে। সেই সঙ্গে ইনজুরি থেকে দ্রুত সুস্থ হতে বিশেষ অনুশীলন সেশন নেওয়া হচ্ছে।


সতীর্থ ব্রেন্ডেন অ্যারনসন সাংবাদিকদের বলেন, ‘আমরা সত্যিই আশা করছি ক্রিশ্চিয়ান আগামী ম্যাচে মাঠে ফিরবে।’

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সহ-আয়োজকের হয়ে  প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন পুলিসিক। তিনি দুজন ডিফেন্ডারকে পরাস্ত করে একটি আত্মঘাতী গোলে অবদান রাখেন। ফোলারিন বালোগুনকে গোল করতে সহায়তা করেন। ইনজুরির কারণে বিরতির সময় তাকে বদলি করা হয়।

 

Link copied!