বিশ্বকাপ শুরু থেকেই বিতর্ক পিছু নিয়েছে ফিফার। ভিসা ইস্যু, রেফারিকে ঢুকতে না দেওয়া এবং অভিবাসন কঠোর নীতির বেড়াজালে মলিন হচ্ছিল বৈশ্বিক এই আসর।
গ্রুপ পর্বে সব দলই নিজ নিজ নিজ ম্যাচে মাঠে নেমেছে। এরই মধ্যে রেফারির সিদ্ধান্ত নিয়ে দ্বৈত নীতির অভিযোগ উঠেছে। লাল কার্ডের খড়গে দক্ষিণ আফ্রিকা মিডফিল্ডার থেম্বা জোয়ানকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এতেই বেজায় চটেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস।
এর বিপরীতে গেল মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের উদ্বোধনী জয়ের ম্যাচে আইসা মান্দির পায়ের পেছনে লাথি মারার জন্য মেসি কোনো ধরনের শাস্তি থেকে রেহাই পেয়েছেন। এতে রেফারিংয়ে দ্বৈত নীতি নিয়ে আক্ষেপ করেছেন ব্রুস।
তাতেই অভিজ্ঞ মিডফিল্ডারের নিষেধাজ্ঞায় ক্ষোভে আলজেরিয়ার ম্যাচে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির আলোচিত ফাউলের বিষয়টি তুলে আনেন বাফনার এই কোচ।
গেল বুধবার সংবাদ সম্মেলনে কোচ হুগো বলেন, ‘আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি জন্য ভিএআরে নিয়ম এক, আর থেম্বা জোয়ানের জন্য আরেক নিয়ম কেন?’ ।
‘আমি চাই না মেসি লাল কার্ড পাক, ওর মতো একজন খেলোয়াড়কে মাঠে থাকতেই হবে, আমরা সবাই দেখেছি ও কতটা অসাধারণ খেলোয়াড়, কিন্তু তাতে কী আসে যায়?’ বলে প্রশ্নও তুলেন তিনি।
থেম্বার লাল কার্ডটা খুব কঠোর সিদ্ধান্ত ছিল উল্লেখ করে কোচ বলেন, থেম্বার করা ফাউলটা আমরা আবার দেখেছি, এতে আমার মনে হয় না ওটা লাল কার্ড দেওয়ার মত কঠিন ফাউল ছিল।’
জোয়ানেকে দেওয়া লাল কার্ড এবং তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে দল যোগ করেন ব্রুস।






























