পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি গ্রহ একই সরলরেখায় অবস্থান করবে শনিবার (৭ ডিসেম্বর)। এদিন সারারাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটার্স অপজিশন’।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্থস্কাই।
এদিকে মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যানুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে।
এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়।
এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, শুক্রবার (৬ ডিসেম্বর) পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে বেশ উজ্জ্বল দেখাবে।









































