গ্রাহকদের কাছে নিরাপদে পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে হোম ডেলিভারি সার্ভিস ‘জিম্যাক এক্সপ্রেস’। প্রাথমিকভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সিটির মধ্যে পণ্য সরবরাহে কাজ শুরু করেছে জিম্যাক এক্সপ্রেস।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনে কেক কেটে আনুষ্ঠানিক অফিস উদ্বোধন করেন আজকের ডিল ও বিডিজবসের সিইও ফাহিম মাশরুর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেশ রূপান্তরের চিফ রিপোর্টার উম্মুল ওয়ারা সুইটি, বিশেষ প্রতিবেদক প্রতীক ইজাজ এবং জিম্যাক এক্সপ্রেসের পরিচালক রাকিব হাসান নাহিদ, আইরিন খাতুন, মাহতাব শফি, এফআই মাসউদ ও আক্তার হোসেন।
অনুষ্ঠানটিতে ফুড পার্টনার হিসেবে যুক্ত ছিলো পিঠা পার্বণ, বেকিং এন্ড কুকিং, জিম্যাক ফুড। অনলাইন পার্টনার ছিলো তারুণ্যলোক ম্যাগাজিন
এ সময় ফাহিম মাশুরুর বলেন, অনেক যুবক কুরিয়ার সার্ভিসের কাজে যুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, তেমনি খণ্ডকালীন কাজ করেও অনেক শিক্ষার্থী নিজেকে স্বাবলম্বী করে তুলছেন। নিত্য পণ্য থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু ঘরে বসে পাওয়ার সুযোগ থাকায় এখন হোম ডেলিভারি সার্ভিসের সুবিধা নিচ্ছেন অনেকে। শুধু রাজধানীই নয়, এই সুবিধা মিলছে জেলা শহরগুলোতেও।
জিম্যাক এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হাসান বলেন, বর্তমান সময়ে প্রচুর কেনা-বেচা হচ্ছে অনলাইনে। এদিকে হোম ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠান অনেকগুলো থাকলেও সময়মত গ্রাহকের কাছে পণ্য ডেলিভারি দিতে না পারায় ক্রেতারা যেমন মুখ ফিরিয়ে নিচ্ছে ই-কমার্স থেকে। তেমনি ক্ষুদ্র উদ্যোক্তারাও পড়ছে বিপাকে। আমরা এই সমস্যা সমাধানে কাজ করব।
জিম্যাক এক্সপ্রেস পণ্য অনুযায়ী সর্বনিম্ন ৪৫ টাকায় এবং ০ শতাংশ ক্যাশ অন ডেলিভারি চার্জে পুরো ঢাকা শহরে ডেলিভারি করার সুবিধা দিচ্ছে। রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারি ও পেমেন্ট সুবিধা। পর্যায়ক্রমে সারাদেশে সেবা চালুর পরিকল্পনা রয়েছে তাদের।
জিম্যাক এক্সপ্রেসের ওয়েবসাইটে (www.gmakexpress.com) অথবা ফেসবুক পেজে জানা যাবে এই হোম ডেলিভারি সার্ভিসের বিস্তারিত তথ্য।








































