নানা রকম আয়োজনে পালিত হচ্ছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার (১২ অক্টোবর) মহা-সপ্তমীতে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
এ সময় মঙ্গলবার (১২ অক্টোবর) মিরপুর কেন্দ্রীয় মন্দিরের শারদীয় সংকলন "অর্ঘ" এর মোড়ক উন্মোচন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
এ সময় মেয়র হিন্দু ধর্মাবলম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। সেই সঙ্গে সম্প্রীতির বন্ধন চিরঅটুট থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন মেয়র।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অসীম কুমার রায় শিশির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী সুকুমার শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।








































