আইএইচএফের মিডিয়া পার্টনার হলো সংবাদ প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৭:১৫ পিএম
আইএইচএফের মিডিয়া পার্টনার হলো সংবাদ প্রকাশ

অলাভজনক উন্নয়নমূলক বেসরকারি প্রতিষ্ঠান ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, আইএইচএফের মিডিয়া পার্টনার হলো নতুন ধারার গণমাধ্যম সংবাদ প্রকাশ। 

আজ সোমবার (১১ অক্টোবর) সংবাদ প্রকাশের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে মিডিয়া পার্টনারশিপের চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন আইএইচএফের প্রতিষ্ঠাতা মো. আদনান হোসেইন ও সংবাদ প্রকাশের প্রধান নির্বাহী বিধান রিবেরু। আরো উপস্থিত ছিলেন আইএইচএফের যোগাযোগ কর্মকর্তা মাহিন হোসেইন।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্থায়ীভাবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে  আইএইচএফ কাজ করে যাচ্ছে গত এক দশকেরও বেশি সময় ধরে। শুধু রাজধানীতে নয়, ঢাকার বাইরেও স্কুলশিক্ষা কার্যক্রম রয়েছে।

চারটি স্থায়ী বিদ্যালয়ের ভেতর এই প্রতিষ্ঠানের রয়েছে একটি বিশেষ বিদ্যালয় ও একটি মোবাইল বিদ্যালয়। বর্তমানে এসব বিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বৃত্তিরও ব্যবস্থা করা হচ্ছে এই প্রতিষ্ঠানে।

শিক্ষা ছাড়াও নানাধরনের সচেতনতামূলক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে আইএইচএফ। 

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!