বাহরাইনে নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি পালন করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান পালিত হয়।
স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক সঞ্জিত কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব হারুন অর রশিদ।
স্বাগত বক্তব্য দেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা বেগম ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুইজ চৌধুরী।
এ সময় স্কুলের ২৫ বছরের যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন।
এছাড়া এতে বক্তব্য দেন স্কুল অভিভাবক কাউন্সিলের সদস্য আইনুল হক, পরিচালনা পর্ষদের সদস্য প্রকৌশলী জয়নুল আবেদীন, স্কুলের সাবেক অধ্যক্ষ সুরাইয়া শারমিন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে স্কুলের কাজ যত দ্রুত সম্ভব শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দিন, সদস্য ফুয়াদ তাহের শান্তনু, অভিভাবক কাউন্সিল সদস্য সেলিম, হাসান, জালাল, প্রকৌশলী আসিফ আহমেদ, স্থপতি ফারিয়াল খান, ড. শাহ আলম, প্রকৌশলী হুমায়ুন কবিরসহ বাহরাইনে বাংলাদেশ স্কুলের সব শিক্ষক-শিক্ষিকা ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।








































