রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ৭৩ জনের কাছ থেকে ৮০১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, দুই হাজার ৮৫৬ পিস ইয়াবা, ১৩ কেজি ২৯৫ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা, দুই বোতল ফেন্সিডিল ও ৫০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)










