মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিন কৃষ্ণনগর ধানক্ষেতে বুধবার দুপুরে বোমা ডিসপোজাল ইউনিট ৪০টি হাত বোমা ধ্বংস করেছে। ধ্বংস করার আগে ধানক্ষেত চারপাশ পুলিশ ও সেনাবাহিনীর দ্বারা ঘিরে রাখা হয় এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করা হয়।
বোমা বিস্ফোরণের সময় ভয়ঙ্কর শব্দ এবং বোমার মধ্যে থাকা প্যারেক ও জালের কাঠি চারপাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ দেখতে আশেপাশের অনেক মানুষ জমায়েত হয়।
কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম জানান, নির্বাচনের আগে উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর সদস্যরা এসব হাত বোমা উদ্ধার করেছিলেন। বিজ্ঞ আদালতের আদেশক্রমে আজ বোমা ডিসপোজাল ইউনিট এসব ধ্বংস করেছে।






























