মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ১হাজার ৩২৬ পিস ইয়াবা, ৪৩৩ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৫০০ মিলিলিটার দেশি মদ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)










