ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৭ সেকেন্ডের এই ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রোববার সম্প্রচার করা হয়েছে।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “প্রিয় দেশবাসী। আসলামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেই। সবাই সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।”

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)














